ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার রাজধানীতে প্রকোপ বেড়েছে কিউলেক্স মশার, গবেষণায় উদ্বেগজনক চিত্র বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার, আদালতে হট্টগোল দিনাজপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পাচ্ছে ৪৫ হাজার শিক্ষার্থী দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে : মামুনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতার মাহফিলের দাওয়াত দিল জামায়াত বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধা বঞ্চিত হয়েছেন: ইশরাক হোসেন

দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে : মামুনুল হক

আকাশ জাতীয় ডেস্ক:

শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা দ্রুত উন্মোচন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস’র আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মামুনুল হক বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়। এত বছর পেরিয়ে গেলেও পিলখানা ট্রাজেডির অনেক দিক আজও জাতির সামনে অস্পষ্ট রয়ে গেছে, যা জাতীয় চেতনায় দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মামুনুল হক বলেন, প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনা হোক, তবে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। তার মতে, বিচারহীনতা কিংবা আংশিক সত্য কখনোই জাতির ক্ষত সারাতে পারে না।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তিনি শহীদদের রূহের মাগফিরাত কামনা করছেন এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। আল্লাহ যেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প

দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে : মামুনুল হক

আপডেট সময় ০১:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬