ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার

‘জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আঁকড়ে ধরেই এগোতে হবে’:জোনায়েদ সাকি

আকাশ জাতীয় ডেস্ক:

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমরা জুলাই শহীদদের রক্তের ঋণে আবদ্ধ। জুলাই শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং তাদের পরিবারের জীবনের দায়িত্ব নিতে হবে। একই সাথে আহতদের চিকিৎসাসহ তাদেরও জীবনের দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, জুলাই এখনও বর্তমান। জুলাইকে অতীত হতে দেওয়া যাবে না। জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আঁকড়ে ধরেই ভবিষ্যতের দিকে এগোতে হবে।

সোমবার বিকালে ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলায় জুলাই শহীদ ও আহতদের পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা বিবি আয়েশার সভাপতিত্বে এবং বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক গোলাম মোস্তফার সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভায় জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ তাহির জামান প্রিয়র মা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান, শহীদ ওমর ফারুকের স্ত্রী ফারজানা নীলা, শহীদ গোলাম নাফিসের বাবা মো. গোলাম রহমান, আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ বিপ্লব মিয়া ও মো. জামাল হোসেন ও গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

সভায় জোনায়েদ সাকি জুলাই শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সমর্থন ও ভালোবাসায় বাংলাদেশটাকে গড়ার সুযোগ পেয়েছি। সেই সুযোগকে যেন জনগণের বৃহত্তর স্বার্থে কাজে লাগাতে পারি সেজন্য সবসময় আপনাদেরকে পাশে চাই।

শুভেচ্ছা বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এম্পাওয়ারিং আওয়ার ফাইটার্সের সংগঠক উমামা ফাতেমা, কলি কায়েয, ঈদুল ফয়সাল, শহীদ নাজমুলের স্ত্রী মারিয়া সুলতানা, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য বাচ্চু ভুঁইয়া, রেক্সোনা পারভীন সুমি, সাইফুল্লাহ সিদ্দিক রুমন, লুৎফুন্নাহার সুমনা, বিপ্লব খান, বেনু আক্তার, জাহিদুল আলম আল জাহিদ, কেন্দ্রীয় পরামর্শক কমিটির সদস্য ইমরাদ জুলকারনাইন ইমনসহ গণসংহতি আন্দোলনের নেতাকমীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালে যে ১১ রেকর্ডের অপেক্ষায় মেসি

‘জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আঁকড়ে ধরেই এগোতে হবে’:জোনায়েদ সাকি

আপডেট সময় ১১:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬