ঢাকা ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

নিখোঁজের ৩ দিন পর যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজ থাকার তিনদিন পর সুজন আলী (৩২) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামে নিজ বাড়ির একটি ঘর থেকে তালাবদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুজন আলী আসাননগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাব্বত আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ও রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজন আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শ্রমিকের কাজ করলেও পরিবারের খরচ বহন না করা নিয়ে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। গত ৮ ফেব্রুয়ারি তিনি স্ত্রী লিমা খাতুনকে মারধর করে তিন সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।

নিহতের স্বজনরা জানান, সোমবার সকালে সুজনের বড় ছেলে লিমন বাবার খোঁজ নিতে বাড়িতে এসে ঘরের বাইরে তালা ঝুলতে দেখেন। পরে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকায় টিনের চালার ফাঁক দিয়ে উঁকি দিলে ভেতরে ঝুলন্ত অবস্থায় বাবার অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।

নিহতের বড় বোন হাসি খাতুন অভিযোগ করেন, মাদকাসক্তির কারণে সুজনের সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত এবং তিনি স্ত্রী-সন্তানদের মারধর করতেন। কয়েক সপ্তাহ আগে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তিনি বলেন, ঘরের বাইরে তালা লাগানো ছিল। আত্মহত্যা হলে ঘর ভেতর থেকে বন্ধ থাকার কথা। তাই আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছি।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আলামত সংগ্রহ করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর ঘটনাকে ঘিরে রহস্য রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

নিখোঁজের ৩ দিন পর যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬