ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ হয়নি: নেতানিয়াহু বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে: ইরান বায়তুল মোকাররমে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের সংঘর্ষ ২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

অরিজিতকে প্লেব্যাক না ছাড়ার অনুরোধ আমির খানের

আকাশ বিনোদন ডেস্ক :

চলচ্চিত্রের নেপথ্য কণ্ঠদান থেকে অরিজিৎ সিংয়ের অবসর ঘোষণার খবরে যখন স্তম্ভিত গোটা দেশ, ঠিক তখনই প্রিয় গায়ককে সিদ্ধান্ত বদলের অনুরোধ নিয়ে তার দুয়ারে হাজির হলেন বলিউড সুপারস্টার আমির খান। গত মাসে অরিজিতের সেই আকস্মিক ঘোষণার পর থেকেই জল্পনা চলছিল যে, আমির খান তাকে বোঝানোর চেষ্টা করছেন।

সম্প্রতি সামনে আসা একটি ভিডিওতে সেই মুহূর্তগুলোরই এক আবেগঘন চিত্র ধরা পড়েছে।

নিজের ছেলে জুনায়েদ খানের আসন্ন ছবি ‘এক দিন’-এর টাইটেল ট্র্যাক রেকর্ড করতে অরিজিতের দেশের বাড়ি মুর্শিদাবাদে পৌঁছে যান আমির। সেখানে গিয়ে গায়ককে উদ্দেশ্য করে আমিরকে বলতে শোনা যায়, তুমি কোনো নতুন প্রজেক্ট নিচ্ছো না? হিন্দি ছবিতে কি আর গাইবে না? এমন করো না বন্ধু, তুমি না থাকলে আমাদের কী হবে? আমিরের এই আন্তরিক অনুরোধের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে।

মুর্শিদাবাদে অরিজিতের বাড়িতে কাটানো আমিরের সময়গুলো ছিল আভিজাত্যহীন ও ঘরোয়া।

ভিডিওতে দেখা যায়, অরিজিৎ পরম শ্রদ্ধায় আমিরের পা ছুঁয়ে প্রণাম করছেন এবং দুজনে একে অপরকে জড়িয়ে ধরছেন। শুধু স্টুডিওর কাজ নয়, আমিরকে দেখা গেছে অরিজিতের সঙ্গে ঘুড়ি ওড়াতে, দাবা খেলতে এবং ঘরোয়া আড্ডায় গান গাইতে। এমনকি অভিনেতা যখন মেঝেতে বসে খাবার খাচ্ছিলেন, স্বয়ং অরিজিৎ তাকে পরিবেশন করছিলেন। রাতের খাবারের পর অরিজিতের স্ত্রীর সঙ্গেও আলাপ সারেন আমির। এরপর অরিজিতের স্কুটির পেছনে বসে গ্রাম ঘুরে দেখার মুহূর্তটি ছিল সবথেকে নজরকাড়া। বিদায়বেলায় অরিজিৎ আবারও প্রণাম করতে গেলে আমির নিজে নিচু হয়ে অরিজিতের পা ছুঁয়ে সম্মান জানান, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে অরিজিৎ জানিয়েছিলেন যে, তিনি আর নতুন কোনো প্লেব্যাক অ্যাসাইনমেন্ট নেবেন না। শ্রোতাদের দীর্ঘদিনের ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, এখন নতুন প্রজন্মের এগিয়ে আসা উচিত। যদিও তিনি মিউজিক তৈরি করা বন্ধ করবেন না বলে কথা দিয়েছেন, তবে বলিউডের জন্য আর গান না গাওয়ার সিদ্ধান্তটি তার ভক্তদের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক।

এখন আমির খানের এই ব্যক্তিগত অনুরোধ অরিজিতের মন গলাতে পারে কি না, সেদিকেই তাকিয়ে আছে সংগীতপ্রেমীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

অরিজিতকে প্লেব্যাক না ছাড়ার অনুরোধ আমির খানের

আপডেট সময় ০৫:০০:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬