ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি : মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি, আমাদের তরুণ নেতা দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। তিনি অতি অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের মধ্যে একটা অবস্থান করে নিয়েছেন। তিনি কাজ শুরু করেছেন এবং কাজ করবেন এবং তাঁর বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আরো শক্তিশালী হয়ে উঠবে। তার নেতৃত্বে নতুন যে সরকার গঠন করা হয়েছে সেই সরকার সফল হবে। এবং বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে এবং সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে যা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লক্ষ্য ছিল। আমরা আশা করব পূর্বের মতো সবসময় বাংলাদেশের সব মানুষ আমাদের দলকে সহায়তা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি : মির্জা ফখরুল

আপডেট সময় ১১:১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬