ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ.লীগের কার্যালয়ে ঢুকে কেক কাটল নিষিদ্ধ ছাত্রলীগ

আকাশ জাতীয় ডেস্ক:

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঢুকে কেক কাটল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা।

শনিবার গভীর রাতে কয়েকজন ছাত্রলীগের কর্মী মিলে কেক কেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বের হয়ে যান।

পরে রাতেই ওই ছাত্রলীগের কর্মীরাই ওই কেক কাটার ভিডিও তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে দেন। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, দীর্ঘ ১৮ মাস কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বন্ধ ছিল। এমনকি বিগত দিনে ওই কার্যালয়ের কাছে কোনো প্রাণীও যেতে পারেনি; কিন্তু শনিবার গভীর রাতে হঠাৎ করে কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের ছেলে ছাত্রলীগ নেতা সুপ্রিতের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগের কর্মী-সমর্থকরা মিলে আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে প্রবেশ করেন।

পরে তারা ওই দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেওয়ালে লাগিয়ে দেয় এবং কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে উদ্বোধন করে। এ সময় তারা জয়বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়। পরে তারা ওই দলীয় কার্যালয় থেকে দ্রুত সটকে পড়েন। এ স্লোগান ও কেক কাটার ভিডিও নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. পলাশসহ অনেকেই।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, গভীর রাতে হঠাৎ করেই আওয়ামী লীগ অফিসে কিছু লোকজন দ্রুত ঢুকে, আবার দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আ.লীগের কার্যালয়ে ঢুকে কেক কাটল নিষিদ্ধ ছাত্রলীগ

আপডেট সময় ০৮:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬