ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরের একই পরিবারের ৫ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোর নামে একটি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের খিরজার মোল্লার দুই স্ত্রী আমেনা বেগম ও কমেলা বেগম এবং মেয়ের জামাই জাকারিয়া হোসেন, নুর ইসলাম ও তার স্ত্রী শাহানাজ খাতুন সেফালি। তারা একই পরিবারের চাচা-চাচি, জামাই ও ভাতিজা সম্পর্ক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন খিরজার মোল্লার ভাতিজা দাদপুর চরের পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম।

জানা গেছে, অটোরিকশা কুষ্টিয়ার বটতৈল কবুরহাট থেকে বাইপাস হয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে সরাসরি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

তারা কুষ্টিয়ার খাজানগরে কিছুদিন আগে নির্মাণ করা বাড়ি থেকে চকরাজাপুরের দাদপুরের আরেক বাড়িতে আসছিলেন বলে পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম জানান।

পদ্মার ভাঙ্গনের কারণে তারা কিছুদিন আগে কুষ্টিয়ার খাজানগর গ্রামে বাড়ি করেছেন। তারা বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরে ও খাজানগর গ্রামে থাকে।

এ বিষয়ে কুষ্টিয়ার হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব বলেন, ঘটনাস্থলে তিনজনের এবং হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন

আপডেট সময় ১২:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬