ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহে ছিনতাইকারীদের কবলে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ নুরুল্লাহ শাওনের (২৫) মরদেহ উদ্ধার করা হয়। তিনি আনন্দ মোহন সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। শাওন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর জাকালিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

আবদুল্লাহ আল মামুন জানান, গত বুধবার বিকালে বন্ধু রিফাতের সঙ্গে ব্রহ্মপুত্র নদের চর এলাকায় ঘুরতে যায় শাওন। এ সময় তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা মারধর করলে জীবন বাঁচাতে দুই বন্ধু দৌঁড়ে পালাতে যান। তবে রিফাত প্রাণে বাঁচলেও নিখোঁজ হন শাওন। দুই দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। অবশেষে শুক্রবার রাতে স্থানীয়রা নদের চরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে শাওনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের ধাওয়ায় পানিতে ডুবেই শাওনের মৃত্যু হয়েছে।

অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে এবং দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

শিক্ষার্থীর লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে রাতেই আনন্দমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীর টাউন হল চত্বরে সড়ক অবরোধ করে। এ সময় শহীদ মিনারে ফুল দিতে আসা সরকারি কর্মকর্তাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান। একই সঙ্গে নগরীতে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠায় মানুষের জানমাল রক্ষায় প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেন তারা। পরে রাত দেড়টার দিকে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬