ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভেঙে খালে ফেলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান ভেঙে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে। শুক্রবার বিকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবত নগরীর ২৮নং ওয়ার্ডে টং দোকান বসিয়ে চা বিক্রি করতেন আলমগীর হোসেন। বিকালে বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আশিক ও নাহিদ সরোয়ার ওই দোকান ভেঙে ফেলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আলমগীর ও তার স্ত্রী জানান, সড়কের পাশে ছোট একটি দোকান বসিয়ে চা বিক্রি করেন তারা। শুক্রবার বিকালে ছাত্রদল পরিচয়ে ২০-২৫টি মোটরসাইকেলে এসে ওই দোকান ভেঙে ফেলেন আশিক ও নাহিদ সরোয়ার।

ভুক্তভোগী আরেকজন জানান, বহু বছর যাবত একই স্থানে চা বিক্রি করে আসছিলেন তিনি। তার দোকান ভেঙে দিলে আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। ছাত্রদল নেতার ভয়ে থানায় লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার।

অভিযুক্ত আশিক হাওলাদার বলেন, এটি সরকারি জায়গা। মাত্র কিছুদিন আগে সিটি করপোরেশন এখান থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করেছে। নির্বাচনের পর এরা আবার খাল দখল করে অবৈধ দোকান বসানো শুরু করেছে। আমি এই ওয়ার্ডের বাসিন্দা হিসেবে অবৈধ দখলদারদের সরিয়ে দিয়েছি। এটি একটি সড়কের প্রবেশমুখ। এখানে অবৈধ দোকান বসলে যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন হবে।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দোকান ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভেঙে খালে ফেলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আপডেট সময় ১১:২৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬