ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

প্রাচীন কবরস্থানের ভেতরে মিলল গোপন সুড়ঙ্গ

আকাশ নিউজ ডেস্ক:

জার্মানির একটি বহু প্রাচীন কবরস্থানের ভেতর মধ্যযুগের একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এতে বোঝা যাচ্ছে, হাজার হাজার বছর ধরে একই জমি ভিন্ন সময়ে ভিন্ন মানুষ ব্যবহার করেছে।

দেশটির রাইনস্টাডট এলাকার কাছে একটি মধ্য নব্যপ্রস্তর যুগের কবরস্থান খননের সময় এই আবিষ্কার হয়। বিষয়টি জানায় স্যাক্সনি-আনহাল্টের স্টেট অফিস ফর হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড আর্কিওলজি (রাষ্ট্রীয় ঐতিহ্য ও প্রত্নতত্ত্ব দপ্তর)। এটা নিয়ে নিউজউইক একটি খবর প্রকাশ করেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই কবরস্থানটি খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে (প্রায় ৬ হাজার বছর আগে) বালবার্গ সংস্কৃতির মানুষ ব্যবহার করত। গত বছরের শেষ দিকে সেখানে খনন কাজ শুরু হয়। ওই এলাকায় বায়ু বিদ্যুৎ টারবাইন বসানোর আগে নিয়ম অনুযায়ী খনন করা হচ্ছিল।

খননের সময় একটি পাথরের স্ল্যাব পাওয়া যায়। প্রথমে প্রত্নতাত্ত্বিকরা মনে করেছিলেন, এটি একটি কবরের অংশ। কিন্তু বিস্তারিত পরীক্ষা করে দেখা যায়, এটি আসলে একটি সুড়ঙ্গের প্রবেশপথ।

এই সুড়ঙ্গটি মূল কবরস্থানের প্রায় ৫ হাজার বছর পর তৈরি করা হয়। মাটির নিচে তৈরি এই সুড়ঙ্গকে বলা হয় ‘এরডস্টাল’(মধ্যযুগের সরু গোপন সুড়ঙ্গ ব্যবস্থা)। এটি তৈরি করা হয়েছিল লোস মাটিতে (বাতাসে জমা শক্ত সিল্টজাতীয় মাটি)।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, সুড়ঙ্গটি মধ্যযুগের শেষ দিকে নির্মাণ করা হয়। তবে এর সঠিক উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। কেউ কেউ মনে করেন, বিপদের সময় লুকানোর জায়গা হিসেবে এটি ব্যবহার করা হতে পারে। তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এছাড়া সেখানে নব্যপ্রস্তর পরবর্তী যুগের কয়েকটি ভাঙাচোরা কবর ও একটি ট্র্যাপিজয়েড আকৃতির গর্তও পাওয়া গেছে। একই জায়গা যুগে যুগে ভিন্ন মানুষ ভিন্নভাবে ব্যবহার করেছে; এই আবিষ্কার সেটা প্রমাণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রাচীন কবরস্থানের ভেতরে মিলল গোপন সুড়ঙ্গ

আপডেট সময় ১১:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬