ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাক মন্ত্রীর

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গত সোমবার গাড়ি বিস্ফোরণে অন্তত ১১ পাক সেনা নিহতের ঘটনায় হুঁশিয়ারি বার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তিনি বলেছেন, যদি সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা বন্ধ না করে তাহলে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালানো হতে পারে।

তিনি আরও বলেন, আবার পদক্ষেপ নিতে ইসলামাবাদ কোনো দ্বিধা করবে না। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, নিহতের ওই ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে গতকাল বৃহস্পতিবার বলা হয়েছে, ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে আফগান দূতকে তীব্র প্রতিবাদ ও হামলার নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে গুরুতর আঞ্চলিক নিরাপত্তা পরিণতির সতর্ক করেছে পাকিস্তান।

নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর চলমান অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। পাক সরকারের ধারণা, টিটিপি’র নেতৃত্বের ঘাঁটি আফগানিস্তানে।

পাক মন্ত্রণালয় জানিয়েছে, আফগান কর্তৃপক্ষের কাছে ইসলামাবাদ বারবার আশ্বাস পেয়েছে কিন্তু জঙ্গি কার্যকলাপ দমনে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের গাড়িবোমা হামলায় অন্তত ১১ পাক সেনা এবং ১২ জন টিটিপি’র যোদ্ধা নিহত হয়েছে। এনিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে অনেক তলানিতে। গত বছরের শেষের দিকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাক মন্ত্রীর

আপডেট সময় ১১:৩৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬