ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৭ বছর পর জুতা পরলেন বিএনপি ভক্ত সুরুজ

আকাশ জাতীয় ডেস্ক: 

দীর্ঘ ১৭ বছর খালি পায়ে চলার পর অবশেষে নিজের প্রতিজ্ঞা ভেঙ্গে জুতা পরলেন সুরুজ পাঠান। বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসলে খালি পায়ে থাকার শপথ নিয়েছিলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বাসিন্দা সুরুজ। দীর্ঘ সময় পর বিএনপি নির্বাচনে জয়ী হওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের শপথ ভাঙ্গলেন তিনি।

সুরুজ উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন লেঙ্গুরা ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে আসরের নামাজের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় কয়েকজনের সঙ্গে সুরুজ পাঠানের বাগবিতণ্ডা হয়। এ সময় ভিড়ের মধ্যে তার এক পায়ের জুতা কাদায় আটকে খুলে যায়। অভিমানবশত তিনি অপর জুতাটিও সেখানে ফেলে আসেন। সেদিনই তিনি প্রতিজ্ঞা করেন- যতদিন তার দল বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসবে, ততদিন তিনি খালি পায়ে থাকবেন।

এরপর দীর্ঘ ১৭ বছর রোদ-বৃষ্টি, শীত-গ্রীষ্ম উপেক্ষা করে তিনি খালি পায়েই চলাফেরা করেন। সম্প্রতি বিএনপি সরকার গঠন করার পর বুধবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এবং স্থানীয় নেতাকর্মীরা তাকে নতুন জুতা পরিয়ে দেন।

সুরুজ পাঠান বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, যেদিন দল ক্ষমতায় আসবে এবং তারেক রহমান দেশের দায়িত্ব নেবেন, সেদিন তার পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো একজোড়া স্যান্ডেল বা জুতা পায়ে দেব। সেই স্বপ্ন পুরোপুরি পূরণ না হলেও দল ক্ষমতায় আসা এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় আমার দীর্ঘদিনের কষ্ট সার্থক হয়েছে। এছাড়া তিনি এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়াও আদায় করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর বলেন, ১৭ বছর ধরে বারবার অনুরোধ করার পরও সুরুজ জুতা পরেননি। প্রচণ্ড শীতেও তিনি খালি পায়ে হেঁটেছেন। তাকে এভাবে দেখে আমাদের খুব কষ্ট হত। দলের প্রতি তার এমন ত্যাগ ও প্রতিজ্ঞা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এমন ত্যাগী নেতাকর্মীর যথাযথ মূল্যায়ন করা গেলে দল আরও সুসংগঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৭ বছর পর জুতা পরলেন বিএনপি ভক্ত সুরুজ

আপডেট সময় ১১:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬