ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

দুর্বৃত্তের আগুনে বিএনপি নেতার আট খড়ের পালা পুড়ে ছাই

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের সিংড়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল নুরুল ইসলাম নামের এক বিএনপি নেতার আটটি খড়ের পালা। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা ডাহিয়া ইউনিয়নের ৯ নম্বর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ক্ষিরপোতা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা নুরুল ইসলামের দাবি পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ জনৈক লিটন আলী ও তার লোকজন গভীর রাতে খড়ের পালা পুড়িয়ে দিয়েছে। একসঙ্গে আট খড়ের পালায় আগুন দেওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে অভিযুক্ত লিটন আলীর সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

সিংড়া থানার ওসি আসম আব্দুন নূর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

দুর্বৃত্তের আগুনে বিএনপি নেতার আট খড়ের পালা পুড়ে ছাই

আপডেট সময় ১০:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬