ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নব-নির্বাচিত সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগের আহ্বান ঢাকা চেম্বারের

আকাশ জাতীয় ডেস্ক:

দেশব্যাপী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও গণপ্রজতান্ত্রী বাংলাদেশের সরকার গঠন করায় দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। দেশের বেসরকারিখাতের প্রতিনিধিত্বকারী অন্যতম বাণিজ্য সংগঠনটি মনে করে, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করেছে, যারা আগামীতে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে যোগ্য নেতৃত্বের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতিকে পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি দ্রুত বাস্তবায়ন করবে।

বিদ্যমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষকরে যুক্তরাষ্ট্র কর্তৃক পারষ্পারিক শুল্কারোপ এবং অভ্যন্তরীণ নানামুখী সংকটের কারণে আমাদের স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্থানীয় বিনিয়োগসহ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রাপ্তিতে তেমন কোন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি, সেই সাথে রফতানিমুখী খাতের অবস্থাও তেমন আশাব্যঞ্জক নয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এসএমই খাত, যার ফলে প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ যেমন কমেছে, সেই সাথে হোঁচট খেয়েছে সামগ্রিক উৎপাদন ইকোসিস্টেম। এ অবস্থায় উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়াই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এছাড়াও সাম্প্রতিক সময়ে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনাকাঙ্ক্ষিত নাজুক অবনতি স্থানীয় ও বিদেশি উদ্যোক্তাদের শিল্প-কারখানা পরিচালনাকে নিরুৎসাহিত করছে, বন্দরসমূহের কার্যক্রম ও ব্যবস্থাপনার সমন্বয়হীনতা, এনবিআর সংস্কারের কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থা, শিল্পখাতের প্রয়োজনীয় জ্বালানি প্রাপ্তির অনিশ্চয়তা, সুদের উচ্চহার, সংকোচনমুখী মুদ্রানীতি, উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির দীর্ঘসূত্রিতা এবং সর্বোপরি প্রয়োজনীয় নীতিসহায়তার অভাব প্রভৃতি বিষয়গুলো দেশের বেসরকারিখাতে অগ্রগতি মারাত্নকভাবে বাধাগ্রস্থ হয়েছে।

উল্লেখিত পরিস্থিতি মোকাবেলায় দেশের জাতীয় স্বার্থ বিবেচনায় কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির উপস্থিতির বিকল্প নেই বলে মনে করে ডিসিসিআই। যা সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে দেশবাসী নিশ্চিত করেছে। দেশের সার্বিক অর্থনীতিকে গতিশীল রাখতে দেশের শিল্প ও বাণিজ্যখাতে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ নিরসনে নব-নির্বাচিত সরকারের প্রতি আবেদন জানিয়েছে ঢাকা চেম্বার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নব-নির্বাচিত সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগের আহ্বান ঢাকা চেম্বারের

আপডেট সময় ০৬:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬