ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ

চাঁদা না পেয়ে আ.লীগ নেতার ওপর হামলা

আকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ায় চাঁদা না পেয়ে সদর উপজেলা আওয়ামী লীগ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে এক যুবদল কর্মীর বিরুদ্ধে। হামলার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার খাজানগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওমর ফারুক ফ্রেশ অটো রাইস মিলের মালিক। তিনি কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।

ওমর ফারুকের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মাজেদ ও তাঁর অনুসারী হানিফ কবিরাজ ওরফে হানিফ ব্যাপারী কয়েক দফায় তাঁর কাছ থেকে ১৯ লাখ টাকা চাঁদা নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হানিফ নতুন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তিনি জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির সংসদ সদস্য প্রার্থী জাকির হোসেন সরকারকে জানান। এতে যুবদলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

হানিফ কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী হিসেবে পরিচিত। ওমর ফারুক সোমবার বিকেলে নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হানিফ তাঁর ক্যাডার বাহিনীর সদস্যদের নিয়ে হামলা করেন। এ সময় হানিফ জানতে চান, কেন তিনি (ওমর ফারুক) চাঁদার বিষয়টি বিএনপি নেতা জাকির হোসেন সরকারকে জানিয়েছেন। প্রতিবাদ করলে তারা ওমর ফারুককে মারধর করেন।

এদিকে ওমর ফারুকের ওপর হামলার সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা দ্রুত সময়ের মধ্যে আব্দুল মাজেদ ও হানিফ ব্যাপারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, ৫ আগস্টের পর মাজেদ খাজানগর এলাকার মিলমালিকদের হুমকি দিয়ে কোটি কোটি টাকা চাঁদা আদায় করেন। হানিফকে ব্যবহার করে তিনি এভাবে টাকা আদায় করেছেন। তাদের চাঁদাবাজির কারণে এলাকাবাসী অতিষ্ঠ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তারা পরিস্থিতি শান্ত করেন। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

যুবদল থেকে বহিষ্কার:
এদিকে হামলা ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. হানিফ কবিরাজকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন। যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

চাঁদা না পেয়ে আ.লীগ নেতার ওপর হামলা

আপডেট সময় ০৪:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬