ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করলেন বাবা, পরে ৯৯৯ এ ফোন

আকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এক মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। হত্যার পর নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে অভিযুক্ত আব্দুল বারেক খানকে (৫৫) আটক করে।

‎কাঠালিয়া থানার ওসি মো. নাসের রহমান ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে মারধর করতেন এবং এলাকাবাসীর সঙ্গেও ঝামেলায় জড়াতেন। এতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল।‎ ‎ঘটনার আগের দিন সকালে শুভ বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুর করেন। পরে সন্ধ্যার দিকে স্থানীয় বাজার থেকে একটি দা কিনে বাড়িতে ফেরেন এবং টাকা না দিলে মা-বাবাকে জবাই করে হত্যার হুমকি দেন। বিষয়টি মা খুশি বেগম স্বামীকে জানালে নিরাপত্তার আশঙ্কায় তিনি রাতে অন্য ঘরে ঘুমান।

‎কাঠালিয়া থানা পুলিশ জানায়, ভোররাত ৪টার দিকে আব্দুল বারেক খান ঘুমন্ত অবস্থায় ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। ‎এ ঘটনায় নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন মো. শাহ আলম, সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল)। তিনি বলেন, নিহত যুবক মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। ঘটনার রাতে তিন লাখ টাকা দাবি করে বাবা-মাকে হত্যার হুমকি দেন। এতে আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে বাবা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করলেন বাবা, পরে ৯৯৯ এ ফোন

আপডেট সময় ১০:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬