ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

আকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম শুরু করা হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন আয়োজনে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উল্লাস।

রোববার বিকালে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে পৌর শহরের লিচুতলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আওয়ামী লীগের প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নেতারা বলেন, এই পতাকা উত্তোলন কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক।

তারা আরও জানান, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জে দলের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে।

পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মাজাহারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন; কিন্তু পরে কাউকে সেখানে পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

আপডেট সময় ০৯:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬