ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে দিনমজুরকে গুলি করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় মো. গোলাম মোস্তফা (৫০) নামে এক দিনমজুরকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মোস্তফা মতিহার থানার ডাঁসমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে।

স্বজনরা জানান, মোস্তফা নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। খোঁজাপুর কবরস্থানের সামনে দিয়ে যাবার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে অচেতন হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত.ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মতিহার জোনের এসি সোহেল রানা বলেন, ‘গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে বিস্তারিত কিছু জানা যায়নি।’

স্থানীয়রা জানান, নিহত গোলাম মোস্তফা দিনমজুরি করে সংসার চালাতেন, রাজনীতি করতেন না। তাকে কারা গুলি করে হত্যা করল তা কেউ বুঝতে পারছেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

রাজশাহীতে দিনমজুরকে গুলি করে হত্যা

আপডেট সময় ১১:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬