ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামী ধানের শীষে ভোট দিতে নিষেধ করায় বিষপান

আকাশ জাতীয় ডেস্ক :

বগুড়ার শিবগঞ্জে স্বামী এমদাদুল হক ধানের শীষের পরিবর্তে দাঁড়িপাল্লায় ভোট দিতে নির্দেশ দেওয়ায় অভিমানে গোলাপী বেগম (৪৮) নামে নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।

হাসপাতালে ভর্তি হওয়ায় শেষ পর্যন্ত তার ধানের শীষে ভোট দেওয়া সম্ভব হয়নি। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে উপজেলার সদর ইউনিয়নের নূরবাগ মাঝপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওয়াহাব জানান, ওই নারীর সংসার রক্ষায় গত দুদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। সদ্য নির্বাচিত এমপি মীর শাহে আলম ওই গৃহবধূর চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম তাজুল ইসলাম ও অন্যরা জানান, শিবগঞ্জ সদর ইউনিয়নের নূরবাগ মাঝপাড়া গ্রামের এমদাদুল হক জামায়াতে ইসলামী ও তার স্ত্রী গোলাপী বেগম বিএনপি সমর্থক। বৃহস্পতিবার সকালে তিনি স্ত্রীকে দাঁড়িপাল্লায় ভোট দিতে বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে এমদাদুল হক ভোট দিতে স্থানীয় কেন্দ্রে যান। বেলা সাড়ে ১১টায় গোলাপী বেগম ঘরে ঢুকে বিষপান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামী ধানের শীষে ভোট দিতে নিষেধ করায় বিষপান

আপডেট সময় ১১:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬