ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আর যদি একটি লাশ পড়ে, আমরা রাজপথে নামব: সাদিক কায়েম

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘আর যদি একটি লাশ পড়ে, যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা আবার রাজপথে নামব।’

শনিবার ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব। শতাধিক স্থানে হামলা, নৈরাজ্য ও মাফিয়াতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা এখনই বন্ধ করতে হবে।

তিনি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনের পর দেশকে অস্থিতিশীল করার মতো বক্তব্য দেওয়া কিংবা মাঠপর্যায়ে উত্তেজনা সৃষ্টির সুযোগ থাকলেও তিনি সারা দেশের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং আপত্তিগুলো নিয়মতান্ত্রিকভাবে উত্থাপনের আহ্বান জানিয়েছেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারজন শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, এখনও একজন শিক্ষার্থী হাসপাতালে কাতরাচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ক্যাম্পাসে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে ডাকসু ভিপি বলেন, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকির রাজনীতি আর চলবে না। কোনো শিক্ষার্থীর গায়ে যদি একটি টোকাও পড়ে, আমরা তাদের সামনে গিয়ে আবু সাঈদের মতো দাঁড়াবো।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের কোনো ক্যাম্পাসে কেউ যদি গণরুম, গেস্টরুম কালচার বা ভাইয়ের পলিটিক্স ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা তা হতে দেব না।’

গণভোট ও সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ের পর জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে সরকার, বিরোধী দল ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা থাকবে।’

তিনি দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তারা দেশব্যাপী প্রচার চালিয়েছেন। অন্যদিকে একটি রাজনৈতিক দল তৃণমূল পর্যায়ে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ‘হ্যাঁ’ ভোটের বিজয় নিশ্চিত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আর যদি একটি লাশ পড়ে, আমরা রাজপথে নামব: সাদিক কায়েম

আপডেট সময় ০৯:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬