ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। দেশের মানুষ গণতন্ত্রের অন্যতম শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করবেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এসব কথা বলেন। এর আগে তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে ছিলেন।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, বেসরকারিভাবে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। এর বাইরে জোটের অনেকেই বিজয়ী হয়েছেন। আগামী ৫ বছর তারা (জনগণ) বিএনপি ও তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন।

তিনি বলেন, শতভাগ সন্তুষ্টি কঠিন ব্যাপার। মোটামুটি ভালো নির্বাচন হয়েছে। আগের নির্বাচনগুলোর তুলনায় প্রাণহানি কম হয়েছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়নি। তবে ভোট না দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসা যায়নি। আরও বেশি মানুষ ভোট দিলে ভালো হতো।

তিনি আরও বলেন, আমরাতো ২৯২ আসনে প্রার্থী দিয়েছিলাম। আশা করেছিলাম সবাই জিতবেন। এমন আশা সবাই করেন। এমনটি যারা ২/৩শ ভোট পান তারাও করেন। তবে আশা করছি আগামী নির্বাচনে বিএনপি আরও বেশি আসন পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন

আপডেট সময় ০২:০০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬