ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তরসূরি হিসেবে কন্যাকে প্রস্তুত করছেন কিম জং উন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর কোরিয়ার শাসনক্ষমতার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে নিজের কিশোরী কন্যা কিম জু আয়ে-কে চূড়ান্তভাবে মনোনীত করতে যাচ্ছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) সম্প্রতি এক বদ্ধদ্বার বৈঠকে সে দেশের আইনপ্রণেতাদের এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার সিউলে আয়োজিত ওই বৈঠকে গোয়েন্দা কর্মকর্তারা জানান, জু আয়ে এখন আর কেবল বাবার আদরের কন্যা হিসেবে নয় বরং রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়েও নিজের মতামত প্রকাশ করতে শুরু করেছেন। ফলে তার উত্তরসূরি হওয়ার পথকে আরও সুসংহত করছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাতে জানা যায়, কিম জু আয়ে-র সাম্প্রতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে তার সরব উপস্থিতি এই ধারণাকে জোরালো করেছে। বিশেষ করে দেশটির সশস্ত্র বাহিনী দিবস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কুমসুসান প্যালেস অব দ্য সান পরিদর্শনের সময় কিম জং উনের পাশে তার উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয় ছিল। এই প্রাসাদটি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং এবং কিম জং ইলের সমাধিস্থল হিসেবে দেশটির সবচেয়ে পবিত্র রাজনৈতিক স্থান হিসেবে বিবেচিত হয়।

বিশ্লেষকদের মতে, চলতি মাসের শেষের দিকে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে যদি জু আয়ে কোনো বিশেষ পদবি বা সম্মাননা পান, তবে তার উত্তরাধিকারী হওয়ার বিষয়টি কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।

২০২২ সালে প্রথমবার বাবার সাথে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে দেখা যাওয়ার পর থেকে জু আয়ে-কে ধারাবাহিকভাবে সামরিক মহড়া, বিমান প্রদর্শনী এবং এমনকি বেইজিং সফরেও দেখা গেছে। সেখানে তিনি চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের সাথেও সৌজন্য বিনিময় করেছেন। এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে, কিম জং উন বর্তমানে একটি বিশালাকার সাবমেরিন তৈরির কাজ তদারকি করছেন যা পরমাণু শক্তিতে চলতে সক্ষম এবং যা থেকে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তরসূরি হিসেবে কন্যাকে প্রস্তুত করছেন কিম জং উন

আপডেট সময় ০৪:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬