ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি উল্টো ফল দেবে: পুতিন যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের কাছে এখনো ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র আছে: ট্রাম্প বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩ ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

আকাশ জাতীয় ডেস্ক :

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নির্বাচনে ভোট চলাকালীন উপজেলার রাজই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণ করে তাকে কেন্দ্র ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্র না ছাড়লে অপহৃত ছেলেকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

সকাল ১১টার দিকে উপজেলার রাজই ইউনিয়নের মধ্যরাজই এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এজেন্ট কনক মধ্যরাজই বালিকা সরকারি উচ্চ-বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। কনক জানায়, ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর সমর্থকদের অনিয়মের প্রতিবাদ করেন কনক। এর কিছুক্ষণ পরই তাঁর ব্যক্তিগত মুঠোফোনে একটি কল আসে।

ভুক্তভোগী এজেন্ট কনক মুঠোফোনে বলেন, ‘আমি কেন্দ্রে এজেন্টের দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ আমার ছেলের ফোন নম্বর থেকে একটি কল আসে। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে অপহরণকারীরা হুমকি দিয়ে বলে—আমি যেন অবিলম্বে কেন্দ্র ছেড়ে চলে যাই। যদি কেন্দ্র না ছাড়ি, তবে আমার ছেলেকে মেরে ফেলা হবে। সন্তানের জীবনের ভয়ে আমি দ্রুত কেন্দ্র থেকে বের হয়ে আসি। এখন ছেলের নম্বরে বারবার ফোন দিলেও কেউ রিসিভ করছে না।’

তবে কে বা কারা এই অপহরণের সাথে জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেননি তিনি। এ ঘটনায় কেন্দ্র ও আশপাশের এলাকায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ আমাকে জানায়নি। তবে আপনার মাধ্যমে জানার পরপরই আমরা খোঁজ নিতে শুরু করেছি। দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

আপডেট সময় ০২:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬