ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিচারপতিদের ছুটির পরামর্শ গয়েশ্বরের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিচারপতিদের উদ্দেশ্যে বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় ৭ জন মিলে স্বাক্ষর করেছেন। এসকে সিনহাকে (প্রধান বিচারপতি) যদি ছুটি নিতে হয় তাহলে বাকিরা একসঙ্গে ছুটি নেন না কেন? আমরা জানি ওই রায়টা তো সর্বসম্মত সিদ্ধান্ত। এটি তো কোনো ব্যক্তির না, প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত। সুতরাং সেই সিদ্ধান্তের খড়গ যদি এসকে সিনহার ওপর চলে তাহলে এর প্রতিবাদ স্বরূপ আপনারা সকলে ছুটি চাইলেন না কেনো?

গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে শিক্ষক কর্মচারি ঐক্যজোটের উদ্যোগে ‘উচ্চ আদালত ধবংসের নীল নকশার বিরুদ্ধে প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় গয়েশ্বর এ কথা বলেন।

তিনি বলেন, প্রধান বিচারপতির বাসভবনে ২ অক্টোবর যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা আপাতত সফল হলেও পরিণতি কিন্তু হবে ভয়াবহ। প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাবেন, দেখা যাক তিনি সেখানে গিয়ে কিছু বলেন কী না। এখানে তো তিনি কিছু বলছেন না।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি নেতা আবদুস সালাম, অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ, আবদুল আউয়াল খান, কাদের গনি চৌধুরী, তমিজউদ্দিন মাস্টার, শিক্ষক নেতা অধ্যক্ষ বাহার উদ্দিন বাহার, শেখ মিজানুর রহমান, ফরিদ মিয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির সাহিদুর রহমান তামান্না প্রমূখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিচারপতিদের ছুটির পরামর্শ গয়েশ্বরের

আপডেট সময় ০৫:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭