ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রাজনীতিতে ফিরতে আ’লীগকে আগে ভুল স্বীকার করা উচিত: টিআইবি নির্বাহী পরিচালক

আকাশ জাতীয় ডেস্ক :

বর্তমান রাজনৈতিক অবস্থার জন্য প্রথম দায় দল হিসেবে আওয়ামী লীগকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, ‘যদি আওয়ামী লীগ অনুশোচনা করে, ভুল স্বীকার করে এবং রাজনৈতিকভাবে ফিরে আসতে চায়, আমি বিশ্বাস করি, দেশের মানুষ তাদের গ্রহণ করবে। কিন্তু সেটা তারা করবে কিনা, তা পুরোপুরি তাদের ওপরই নির্ভর করছে।’

আজ মঙ্গলবার টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে টিআইবি রাজধানী ধানমন্ডিস্থ নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন- আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাকে কি অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে?

জবাবে ড. ইফতেখারুজ্জামান বলেন, আওয়ামী লীগ প্রকাশ্যে নির্বাচনবিরোধী অবস্থান ঘোষণা করেছে, ফলে দলটি নিজেই নির্বাচন বর্জন করেছে। তার ভাষায়,

‘ইনক্লুসিভ’ নির্বাচন বলতে আমরা শুধু আজকের নির্বাচন বুঝাইনি। গত ১৬ বছরে আমরা কী করেছি? তখন তো কেউ ‘ইনক্লুসিভ’ নির্বাচন নিয়ে কথা বলেনি। এখন আওয়ামী লীগ বলছে, তারা নির্বাচনে আসবে না- এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত।

তিনি বলেন, দল হিসেবে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও মাঠপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের কার্যক্রম থেমে নেই। অনেকে অন্য দলে যোগ দিচ্ছেন, কেউ কেউ বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারণাও চালাচ্ছেন।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, মাঠে তো আওয়ামী লীগের ভোটার আছে, তারা ভোট দিয়েছে। আবার কিছু অংশ সহিংসতার মাধ্যমে নির্বাচন ঘিরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে- এগুলোও আমরা দেখছি।

ড. ইফতেখারুজ্জামান মনে করেন, রাজনৈতিকভাবে নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে আওয়ামী লীগকেই প্রথম উদ্যোগ নিতে হবে। আওয়ামী লীগের এখন যেটা অবস্থা, সেটার জন্য দায় তাদেরকেই নিতে হবে। ভুল স্বীকার করেই তাদের ফিরে আসতে হবে, অন্য কেউ তাদের হয়ে সেটা করতে পারবে না- বলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

রাজনীতিতে ফিরতে আ’লীগকে আগে ভুল স্বীকার করা উচিত: টিআইবি নির্বাহী পরিচালক

আপডেট সময় ১১:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬