ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

এবার উটের পাসপোর্ট চালু করছে সৌদি আরব

আকাশ নিউজ ডেস্ক :

এবার পশুদের গুরুত্ব দিয়ে নতুন উদ্যোগ নিল সৌদ আরব। দেশটির প্রধান প্রাণী উটকেও পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। অভিনব এই উদ্যোগ দেশটিতে বেশ সাড়াও ফেলেছে। এর ফলে সরকারকে লাখ লাখ পাসপোর্ট ইস্যু করতে হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পাসপোর্টের নাম হবে ‘উট পাসপোর্ট’। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে উটের বাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও বিশেষভাবে নিয়ন্ত্রণ, পশুপালন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যেই এই নতুন পদক্ষেপ। অভিনব উদ্যোগের নেপথ্যে আছেন দেশের পরিবেশ, প্রাণী ও কৃষি বিভাগের উপমন্ত্রী মনসুর আলমুসাইতি। মাইক্রোচিপ ব্যবস্থাতে নথিভুক্ত থাকবে নম্বর, নাম, জন্ম, লিঙ্গ, জাতি ও রং, প্রজনন ক্ষমতাসহ বিভিন্ন তথ্য। থাকবে ছবিও। একই সঙ্গে উল্লেখ থাকবে উটের মালিকের তথ্য।

গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া দফতরের বিবৃতি অনুযায়ী, এই পাসপোর্ট আসলে এমন নথি যাতে উটদের স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে যাচাইয়ের তথ্যও থাকবে। তাতে নথিভুক্ত থাকবে টিকা ও রোগ সম্পর্কে। আরও জানা গেছে, এই উদ্যোগের নেপথ্যে লক্ষ্য উট প্রজনন শিল্পের উন্নতি ও প্রসার ঘটানো। ২০২২ সালের হিসাব অনুসারে, সৌদি আরবে ২২ লাখের বেশি উট রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

এবার উটের পাসপোর্ট চালু করছে সৌদি আরব

আপডেট সময় ১১:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬