ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ক্যান্সারের কাছে হেরে গেলেন ‘থ্রি ডোরস ডাউনের’ লিড ভোকাল

আকাশ বিনোদন ডেস্ক :

মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মেনে চলে গেলেন যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউনের’ লিড ভোকাল ব্র্যাড আর্নল্ড।

বিবিসি এক প্রতিবেদনে জানায়- এক্সে দেওয়া পোস্টে ব্যান্ডের পক্ষ থেকে এই গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তার বয়স হয়েছিল ৪৭। এক বিবৃতিতে ব্যান্ডটি বলেছে, তাকে আমরা মিস করব এবং তিনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।

২০০০ দশকের জনপ্রিয় রক গান ক্রিপ্টোনাইট, হেয়ার উইদাউট ইউ, হোয়েন আম গন ও লুজার ট্র্যাকের জন্য ব্যান্ডটি জনপ্রিয়তা পায়। আর্নল্ড ২০২৫ সালের মে মাসে তার অসুস্থতা নিয়ে প্রথম কথা বলেন; সে সময় তিনি জানিয়েছিলেন কিডনির ক্যানসারে ভুগছেন তিনি।

‘থ্রি ডোরস ডাউন’ গড়ে ওঠে নব্বই দশকের মাঝামাঝি মিসিসিপিতে। মূল ত্রয়ীর আরেক প্রতিষ্ঠাতা সদস্য ম্যাট রবার্টস ২০১৬ সালে ৩৮ বছর বয়সে মারা যান। বিবৃতিতে ব্যান্ডটি আরও জানায়, আর্নল্ড ব্যান্ডের ২০০০ সালের জনপ্রিয় ট্র্যাক ক্রিপ্টোনাইট লিখেছিলেন মাত্র ১৫ বছর বয়সে, নিজের অংক ক্লাসে বসে। ২০০০ ও ২০১০-এর দশকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রেডিও স্টেশনগুলোয় এই ব্যান্ডটির গান নিয়মিত বাজাতো। তারা তিনটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড জিতেছে।

বিলবোর্ডের তথ্যমতে, তাদের প্রথম অ্যালবাম দ্য বেটার লাইফ যুক্তরাষ্ট্রে ২০০০ সালের ১৮তম সর্বাধিক বিক্রিত অ্যালবাম ছিল। আর্নল্ড তার মাদকাশক্তির সঙ্গে লড়াই ও সেখান থেকে সেরে ওঠার কথা অনেকবারই প্রকাশ্যে বলেছিলেন। তিনি ২০১৬ সাল থেকে সম্পূর্ণভাবে আসক্তি থেকে মুক্তি পান। ব্যান্ডটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অভিষেক অনুষ্ঠান এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও পারফর্ম করে; যার কারণে ভক্তেদের সমালোচনার মুখে পড়তে হয় তাদের।

২০০৪ সালে ‘থ্রি ডোরস ডাউন’ বেটার লাইফ ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা গড়ে তোলে। এই সংস্থাটি খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তার প্রয়োজন রয়েছে এমন শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে। সংস্থাটির জন্য তহবিল সংগ্রহে ব্যান্ডটি প্রতি বছর একটি কনসার্ট আয়োজন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ক্যান্সারের কাছে হেরে গেলেন ‘থ্রি ডোরস ডাউনের’ লিড ভোকাল

আপডেট সময় ০৮:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬