ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনে সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

চীনের পূর্ব শ্যানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের কানঝুয়াং সোনার খনিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন খনি শ্রমিক নিহত হয়েছেন।

স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে খনির একটি উলম্ব সুড়ঙ্গে শ্রমিক পরিবহনের জন্য ব্যবহৃত খাঁচা ছিঁড়ে প্রায় ২৪০ মিটার নিচে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ডাবল সেফটি সিস্টেম বা দ্বৈত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও দুটি তার একসঙ্গে ছিঁড়ে যাওয়ায় খাঁচাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের নিচে আছড়ে পড়ে।

এই ঘটনাটি নিয়ে বর্তমানে দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ খনি কর্তৃপক্ষ দুর্ঘটনার খবরটি সময়মতো সরকারি দপ্তরে জানায়নি বলে অভিযোগ উঠেছে। শনিবারের এই ঘটনাটি সোমবার রাতে কেবল একটি গোপন সংবাদের ভিত্তিতে প্রকাশ্যে আসে।

ঝাওইউয়ান জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানিটি নিয়মানুযায়ী সময়মতো দুর্ঘটনার রিপোর্ট দেয়নি, যা উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটিয়ে থাকতে পারে। তথ্য গোপনের এই অভিযোগে খনি ব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলীসহ মোট ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট খনি কোম্পানি ‘ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রি’-এর শেয়ার বাজারে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। জানা গেছে, নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে গত বছরও এই খনিটিকে দুইবার জরিমানা করেছিল স্থানীয় প্রশাসন। বর্তমানে জরুরি ব্যবস্থাপনা বিভাগ ও পাবলিক সিকিউরিটি ব্যুরো এই দুর্ঘটনার প্রকৃত কারণ এবং পরিকল্পিত তথ্য গোপনের বিষয়টি নিয়ে যৌথ তদন্ত শুরু করেছে।

এদিকে, একই দিন চীনের শানসি প্রদেশের একটি বায়োটেক কারখানায় পৃথক এক বিস্ফোরণে আরও আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা চীনের শিল্প নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে পুনরায় সামনে নিয়ে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনে সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭

আপডেট সময় ০২:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬