ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি উল্টো ফল দেবে: পুতিন যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের কাছে এখনো ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র আছে: ট্রাম্প বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩ ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক

নেত্রকোনার চার ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

আকাশ জাতীয় ডেস্ক :

নেত্রকোনা সদর উপজেলার চারটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কয়েকজন দুর্বৃত্ত প্রথমে পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সদর উপজেলার লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরিজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও আগুন দেয়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রের কয়েকটি বেঞ্চ পুড়ে গেলেও বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, আতংক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা চেষ্টা চলছে।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আসমা বিনতে রফিক বলেন, কেন্দ্রগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি। কেউ আতংক সৃষ্টির উদ্দেশে এমন ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ

নেত্রকোনার চার ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

আপডেট সময় ০৪:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬