ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে পাটওয়ারী ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার দিচ্ছে কানাডা ১২ তারিখ মজলুম থেকে জালিম হওয়াদের পতন হবে: জামায়াত আমির ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড সতর্ক থাকতে হবে, আপনাদের রায়কে কেউ যেন পাল্টে দিতে না পারে: তারেক রহমান থাইল্যান্ড উপকূলে কন্টেইনারসহ জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার বিএনপি–জামায়াত সংঘর্ষে ৫০ আহত, প্রার্থীর গাড়ি অবরুদ্ধ বিএনপি যে স্বপ্ন দেখায়, তা পূরণ করে: খন্দকার মোশাররফ নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি সমূলে উৎপাটন করা হবে: নাহিদ ইসলাম নিজের বিরুদ্ধে ডাকা সমাবেশে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি যে স্বপ্ন দেখায়, তা পূরণ করে: খন্দকার মোশাররফ

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপি যে স্বপ্ন দেখায়, তা পূরণ করে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে ধানের শীষে এ প্রার্থী বলেন, বিএনপি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার কখনো ভঙ্গ করেনি। এটি প্রমাণিত সত্য।

তিনি একটি উন্নত ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

রোববার (৮ ফেব্রুয়ারি) মেঘনা উপজেলার মানিকার চর কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, জাতির সব সংকটে বিএনপি জনগণের পাশে ছিল, এখনো আছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনি ইশতেহার একটি সমৃদ্ধ দেশ গড়ার অনন্য দলিল। তিনি ইশতেহারে রাষ্ট্র ও মানুষের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, কৃষি উৎপাদনে সহায়তায় কৃষক কার্ড, দুর্নীতিমুক্ত ও মানবিক চিকিৎসা ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা এবং তরুণদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির কথা ইশতেহারে যুক্ত করায় সাধারণ মানুষ আশাবাদী হয়েছেন।

তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। আমরা গড়ে তুলব একটি উন্নত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ। যেখানে মানুষ নিরাপদে, সুখ-স্বাচ্ছন্দ্যে বসবাস করবে।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপি ভোট কারচুপি, কেন্দ্র দখল এবং দিনের ভোট রাতে ও একদলীয় নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করে না। বহুদলীয় রাজনীতিতে বিশ্বাসী। এজন্যই আপসহীন নেত্রী খালেদা জিয়া বিশ্বরাজনীতিতে এতবেশি গুরুত্বপূর্ণ ছিলেন। দেশ ও জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে তিনি কোনো স্বৈরশাসকের সঙ্গে আপস করেননি। রাজনীতিতে খালেদা জিয়ার ত্যাগ জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ রাখবে।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৫ বছরে ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের স্বপ্ন পূরণ করবে। দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্ব-দরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে। আর স্থানীয়ভাবে এই মেঘনা উপজেলার অসমাপ্ত সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।

বিএনপি নেতা রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, অধ্যক্ষ রেজাউল করিম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আনিসুর রহমান খন্দকার অনিক, আজহারুল হক শাহীন, আবদুল অদুদ মুন্সি, মিজানুর রহমান, সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীন, আতাউর রহমান ভুইয়া, সাবেক চেয়ারম্যান শহীদউল্লাহ সরকার, জয়নাল আবেদিন, সলিমুল্লাহ মোহাম্মদ, আবদুল গাফফার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে পাটওয়ারী

বিএনপি যে স্বপ্ন দেখায়, তা পূরণ করে: খন্দকার মোশাররফ

আপডেট সময় ০৯:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬