ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে : আমিনুল হক আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’:আমান ১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইলো আইসিসি ৭১ ও ২৪ কে একসঙ্গে তুলনাকারীরা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না: বাবর আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা আফগানিস্তানে মিনিবাস উল্টে নিহত ১৫ ‘‌‌‌জামায়াত ক্ষমতায় এলে দেশকে আবার পাকিস্তান বানিয়ে দিবে’:নিলোফার চৌধুরী নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে: আসিফ মাহমুদ রুমিন ফারহানার পক্ষে প্রচারণা, এবার ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

‘‌‌‌জামায়াত ক্ষমতায় এলে দেশকে আবার পাকিস্তান বানিয়ে দিবে’:নিলোফার চৌধুরী

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি বলেছেন, জামায়াত যদি একবার রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে দেশকে আবার পাকিস্তান বানিয়ে দিবে। এতে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে এবং নারীদের অধিকার সংকুচিত হবে।

শনিবার বিকেলে সিরাজগঞ্জের চৌহালী ডিগ্রি কলেজ মাঠে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

নিলোফার চৌধুরী মনি আরও বলেন, তারা (জামায়াত) ক্ষমতায় গেলে দেশ আবার স্বাধীনতার আগের অবস্থায় ফিরে যাবে। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি বাহিনীর পক্ষে ছিল। তারা নারীদের ঘরে আটকে রাখতে চায়, কিন্তু আমরা চাই নারীরা কাজ করুক, এগিয়ে যাক।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য বিসিএস, প্রাথমিক শিক্ষকতাসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জনসভায় এর আগে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম। এ ছাড়া জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘‌‌‌জামায়াত ক্ষমতায় এলে দেশকে আবার পাকিস্তান বানিয়ে দিবে’:নিলোফার চৌধুরী

আপডেট সময় ১০:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬