ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যারা চাঁদাবাজি ধান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না

আকাশ জাতীয় ডেস্ক : 

নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে কেতলি মার্কার প্রার্থী মাহমুদুর রহমান মান্না বলেছেন, যারা চাঁদাবাজি, ধান্দাবাজি ও মামলাবাজি করে তাদের ভোট দেবেন না। দেশের ভালো চাইতে হলে প্রার্থীদের চিনতে হবে। তাদের আমলনামা খুঁজতে হবে। কারণ, আপনাদের ভোটে একজন যোগ্য এমপি নির্বাচিত হবেন। ভালো ও যোগ্য এমপির মাধ্যমে ভালো সরকার গঠন হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট, ভাইয়ের পুকুর বন্দর, আটমূল, দোপাড়া ও নান্দুরা এলাকায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, আমরা জেনেছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন কেতলি মার্কায় ভোট না দিতে আপনাদের ভয়ভীতি দেখাচ্ছে। কিন্তু আপনারা তাদের হুমকিতে ভয় পাবেন না। নির্বিঘ্নে ভোট দেবেন ও ভোটের মাধ্যমে তাদের সমুচিত জবাব দেবেন।

তিনি বলেন, যারা মামলা করে টাকা কামায় করে, গায়ের জোর দেখিয়ে ধান্দা করে টাকা বানাবার চেষ্টা করে; তারা যে দলেরই হোক, যে মার্কার হোক, যে নেতার কথা বলুক, তাদের কথা শুনবেন না।

পথসভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের জেলা সমন্বয়ক সাইদুর রহমান সাগর, জেলা নাগরিক ঐক্যর নেতা পিয়াল রহমান, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যর আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, নাগরিক ঐক্যের পৌর শাখার আহবায়ক রুহুল আমিন, মাহবুব মোরশেদ, যুব ঐক্যর নেতা অমিত হাসান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যারা চাঁদাবাজি ধান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না

আপডেট সময় ১০:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬