ঢাকা ০১:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া যাবে না : আমান

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকা-২ আসনের বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া যাবে না। একাত্তরে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। রাজাকার ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচর থানা বিএনপির ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকা-৭ আসনের বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আমান।

প্রথম অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। একাত্তরের ঘাতক ও নারীদের সম্ভ্রমহানিকারীরা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তবে জনগণ কখনোই তাদের গ্রহণ করবে না।

তিনি বলেন, একাত্তরে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, নব্বইয়ের গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে এবং চব্বিশ সালে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সেই বাংলাদেশ কখনোই রাজাকারদের হাতে তুলে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, যাদের হাতে বাংলাদেশ নিরাপদ, জনগণ আগামী নির্বাচনে তাদেরই বিজয়ী করবে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা আর কোনো প্রহসনের নির্বাচন দেখতে চায় না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। সেই নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আধুনিক কামরাঙ্গীরচর গড়ে তুলতে সবাই হামিদুর রহমান হামিদকে ঢাকা-৭ আসনে ধানের শীষের ভোট দিবেন দেওয়া আহ্বান জানান।

কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসিমা আক্তার কল্পনা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ উল্লাহ মাহমুদ। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া যাবে না : আমান

আপডেট সময় ০৯:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬