ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি

আকাশ জাতীয় ডেস্ক : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দলটির যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রিসাইডিং অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাকে ব্যবহার করে প্রার্থী নির্বাচনের মাধ্যমে একটি দল কিংস পার্টির মতো আচরণ করছে। তবে আসন্ন নির্বাচন সুষ্ঠু না হলে তার দায় শুধু নির্বাচন কমিশনের নয়, তা ইউনূস সরকারের ওপরও বর্তাবে। নির্বাচন কমিশন দায়সারা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্বাচন করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে বিএনপি মোনাফেকি করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি

আপডেট সময় ০৪:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬