ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের রাজস্থান রাজ্যে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর অভিযোগে দুই ব্রিটিশ নাগরিকের ‘পর্যটক ভিসা’ বাতিল করেছে ভারত। একই সঙ্গে তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। খবর এনডিটিভির

প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির বিভিন্ন শহরে ইসরাইলের বিরুদ্ধে স্টিকার লাগাতেন এই দম্পতি। ভারতের গোয়েন্দা বিভাগ বিষয়টিকে গুরুতর কিছু হিসেবে বিবেচনা করে জেলা পুলিশকে সতর্ক করে। এরপর দুই ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়।

ওই দুই পর্যটকের নাম লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার বান্ধবী আনুশি এমা ক্রিস্টিন। তারা পর্যটন ভিসায় ভারতে এসেছিলেন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আসে, ওই দম্পতি স্টিকার লাগানোর সঙ্গে জড়িত। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের তথ্য পর্যালোচনা করে গোয়েন্দা বিভাগ সন্দেহভাজনদের শনাক্ত করে।

বিষয়টিকে গুরুতর মনে করায় গোয়েন্দা বিভাগ জেলা পুলিশকে অবহিত করে। রাজ্যটির সিআইডি কর্মকর্তা রাজেশ মীনার নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পর্যটন ভিসায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন। যা ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন।

ভারতের অভিবাসন ও বিদেশি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। উভয় বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হয়।

এনডিটিভি জানায়, এমন ক্ষেত্রে ভারত সরকার চাইলে বিদেশি ওই নাগরিকদের নিষেধাজ্ঞা এবং বহিষ্কারের আদেশও শোনাতে পারতেন। তবে ওই দম্পতি কি বলছে, তা প্রতিবেদনে উল্লেখ করেনি এনডিটিভি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ

আপডেট সময় ১২:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬