ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধানের শীষের কর্মীদের ওপর হামলার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বিরুদ্ধে

আকাশ জাতীয় ডেস্ক :

নাটোরের সিংড়ায় ধানের শীষের প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের চাঁদপুর মহল্লার তিনমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ ফকির (৩২)। তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। বিএনপি কর্মী রুহুল আমিন (৪৫)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত সবুজ ফকির বলেন, বহিষ্কৃত বিএনপি নেতা তাইজুল কমিশনারের নির্দেশে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ (ঘোড়া) প্রতীকের কর্মী নিশান, পাপ্পু, সোহেলসহ বেশ কয়েকজন আমার মোটরসাইকেল গতিরোধ করে হামলা ও মারধর করেন।

বিএনপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ধানের শীষের গণজোয়ার ঠেকাতে দল থেকে বহিষ্কৃত হয়ে সিংড়াতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। পা এর ওপর পারা দিয়ে বিরোধের পাঁয়তারা করছে। একাধিক বার প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা হচ্ছে না। দলের নাম ভাঙিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন তাদের গ্রেফতার দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের কর্মী বহিষ্কৃত নেতা তাইজুল ইসলাম মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

আর স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, আগের বিরোধে এ হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। তবে এটা অন্যায় হয়েছে। আমার কর্মী ও সমর্থকদেরও হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।

সিংড়া থানার ওসি আব্দুন নূর বলেন, হামলা ও মারধরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযাথ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধানের শীষের কর্মীদের ওপর হামলার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বিরুদ্ধে

আপডেট সময় ০৭:৪৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬