ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধানের শীষের প্রচারে আ. লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক : 

এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর স্ত্রী ও তার পরিবারের সদস্যরা নেমেছেন ঢাকা-১৯ (সাভার- আশুলিয়া) আসনের বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায়।

সোমবার বিকালে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অভ্যন্তরে এ দৃশ্য দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিএনপি প্রার্থী ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর পক্ষে তার স্ত্রী ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ভোট প্রচারণায় মিসেস বাবুর পাশে ডা. এনামের বড় স্ত্রী রৌশন আরা লাভলী তার ভাই ও এনামের স্টাফদের কাছে প্রতীক ও হ্যান্ডবিল হাতে নিয়ে প্রচারণা চালানো হচ্ছে।

এ ব্যাপারে লাভলীর মোবাইল ফোনে কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই ও এনামের শ্যালক সাইফুল ইসলাম মোবাইল ফোনে জানান, কি আর করব, বিএনপি থেকে এনাম মেডিকেলে প্রচারণার সময় সবাইকে নিয়ে থাকতে বলা হয়েছিল। তাই তাদের সঙ্গে আমরাও প্রচারণায় অংশ নেই।

তবে এ ধরনের নির্বাচনি প্রচারণায় সাভারবাসী হতবাক। এলাকাবাসী বলছেন, এটাও এক ধরনের রাজনৈতিক কৌশল। এভাবেই বিএনপি আওয়ামী লীগের ভোট ব্যাংক দখল করতে চায়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুইবারের এমপি ও ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন ডা. এনামুর রহমান। জুলাই আন্দোলন ও ৫ আগস্টের পর তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ৭টি হত্যা মামলাসহ একাধিক দুর্নীতির মামলা চলমান রয়েছে। তিনি গত বছর রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়ে কারাগারে বন্দি আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধানের শীষের প্রচারে আ. লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী

আপডেট সময় ০৪:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬