ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

সাবেক প্রেমিকের বিয়ে মেনে নিতে না পেরে প্রেমিকার অদ্ভুত কাণ্ড

আকাশ নিউজ ডেস্ক : 

ভারতে এক নারী চিকিৎসকের শরীরে ইচ্ছাকৃতভাবে এইচআইভি সংক্রমিত ইনজেকশন দেওয়ার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আক্রান্ত চিকিৎসক ওই নারীর সাবেক প্রেমিকের স্ত্রী। পিটিআই সূত্রে খবরটি দিয়েছে এনডিটিভি

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেমিক অন্য নারীকে বিয়ে করেছে, এটা মেনে নিতে না পেরে দম্পতিকে আলাদা করার উদ্দেশ্যে এই পরিকল্পনা করেন অভিযুক্ত বি বোয়া বাসুন্ধরা (৩৪)।

তিনি ভুক্তভোগীর শরীরে এইচআইভি ভাইরাস প্রবেশ করান। ঘটনাটি ঘটে ৯ জানুয়ারি দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে। ভুক্তভোগী চিকিৎসক, যিনি একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। ওই চিকিৎসক দুপুরের খাবারের জন্য স্কুটারে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার স্কুটারে ধাক্কা দেয়, ফলে তিনি পড়ে গিয়ে আহত হন।

পুলিশের দাবি, বাসুন্ধরা আরও তিনজনের সঙ্গে ষড়যন্ত্র করে একটি সাজানো সড়ক দুর্ঘটনার পরিকল্পনা করেন। সেই সময় এক চিকিৎসকের শরীরে এইচআইভি সংক্রমিত ইনজেকশন প্রয়োগ করেন। আক্রান্ত চিকিৎসক বাসুন্ধরার সাবেক প্রেমিকের স্ত্রী।

পুলিশের ভাষ্যমতে, অভিযুক্তরা গবেষণার অজুহাতে একটি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি আক্রান্ত রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করে। পরে সেই সংক্রমিত রক্ত ফ্রিজে সংরক্ষণ করা হয় এবং হামলার সময় ওই নমুনা ব্যবহার করে ভুক্তভোগীকে ইনজেকশন দেওয়া হয় বলে অভিযুক্তরা স্বীকার করেছে।

ভুক্তভোগীর স্বামী ১০ জানুয়ারি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। এরপর ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১২৬(২), ১১৮(১), ২৭২ এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— বি বোয়া বাসুন্ধরা (৩৪), একটি বেসরকারি হাসপাতালে কর্মরত নার্স কোঙ্গে জ্যোতি (৪০) এবং তার দুই সন্তান, যাদের বয়স ২০-এর কোঠায়। পুলিশ জানায়, তাদের ২৪ জানুয়ারি গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সাবেক প্রেমিকের বিয়ে মেনে নিতে না পেরে প্রেমিকার অদ্ভুত কাণ্ড

আপডেট সময় ১১:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬