ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর

আকাশ জাতীয় ডেস্ক :  

সলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি এবং জামায়াতে ইসলামীর কাছ থেকে বাংলাদেশের মানুষের নতুন করে আর পাওয়ার মতো কিছু নেই। দেশের মানুষ তাদের দেখেছে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখাচ্ছে।

সোমবার কুমিল্লার লাকসামে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, বিএনপির শাসন আমরা বেশ কয়বার দেখেছি, সেই সময় তারা তামাম দুনিয়াতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে তারাও বিএনপির সঙ্গে বহু বছর ক্ষমতায় ছিল। তারাও বলেছে শরিয়াহ অনুযায়ী নয়, প্রচলিত নিয়মেই নাকি দেশ পরিচালনা করবে। সুতরাং তাদের কাছ থেকে আর নতুন করে পাওয়ার কিছু নেই।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তনে একদলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। সেই পালাবদলেই আবার ফাঁসির আসামিও বেকসুর খালাস পেয়ে যায়। এসব কিছুর পরিবর্তনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

নির্বাচনি জনসভায় কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর

আপডেট সময় ০৭:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬