ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদ না পেয়ে ফেসবুক লাইভে কাঁদলেন যুবদল নেতা ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী জামায়াত এমপিকে পর্দা ও মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন পার্থ সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার জামিন নামঞ্জুর, কারাগারে অভিনেতা জাহের আলভী নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’ আত্মসমর্পণ করলেন জাহের আলভী আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে মুখ খুললেন গাভাস্কার, দিলেন কড়া বার্তা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটেছে। গতকাল (রবিবার) তারা বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ভারত ম্যাচ বয়কট করবে তারা। পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত জানিয়েছে পিসিবি।

তাদের এই পদক্ষেপে বেশ চটেছে ভারত। আইসিসি পাকিস্তানকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বললেও তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার।

পাকিস্তানের বিপক্ষে বিশ্ব ক্রিকেট সংস্থাকে এমন পদক্ষেপ নিতে বলেছেন গাভাস্কার, যেন ভবিষ্যতে এমন কিছু না ঘটে। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, ‘শেষ মুহূর্তে কেউ সরে দাঁড়ালে, সেটা অব্যশই একটা সমস্যা। যদি আগেভাগে সরে দাঁড়াত, সেটা ভিন্ন ব্যাপার হতো। কিন্তু শেষ মুহূর্তে, টুর্নামেন্ট শুরুর আগ দিয়ে এমন কিছু করলে আমার মনে হয়, অবশ্যই আইসিসিকে কোনো একটা পদক্ষেপ নিতে হবে। আমি জানি না তারা কী ব্যবস্থা নেবে, কিন্তু আমি মনে করি আরও অনেক বোর্ড যেহেতু আছে, একার সিদ্ধান্তে কিছু হবে না। তবে এমন কিছু করতে হবে, যেন ভবিষ্যতে অন্য কোনো দল এই ধরনের কাজ না করে।’

পাকিস্তানের অবস্থানের বিরুদ্ধে আইসিসি ‘আইনি ব্যবস্থা’ নেবে মনে করছেন গাভাস্কার। কিন্তু কী পরিণতি হবে, তা বলেননি। তার কথা, ‘ভারতের বিপক্ষে না খেলতে চাওয়ায় হয়তো আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। কিন্তু তার ফল কী হবে আমি বলতে পারছি না। এটা নিশ্চিত যে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে আইসিসি খুবই অসন্তুষ্ট।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতিরঝিলে শুক্রবার ‘ঢাকা ২৫কে’ ম্যারাথনে অংশ নেবেন ৩ হাজার রানার

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে মুখ খুললেন গাভাস্কার, দিলেন কড়া বার্তা

আপডেট সময় ০২:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬