ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্মসমর্পণ করলেন জাহের আলভী আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে মুখ খুললেন গাভাস্কার, দিলেন কড়া বার্তা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটেছে। গতকাল (রবিবার) তারা বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ভারত ম্যাচ বয়কট করবে তারা। পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত জানিয়েছে পিসিবি।

তাদের এই পদক্ষেপে বেশ চটেছে ভারত। আইসিসি পাকিস্তানকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বললেও তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার।

পাকিস্তানের বিপক্ষে বিশ্ব ক্রিকেট সংস্থাকে এমন পদক্ষেপ নিতে বলেছেন গাভাস্কার, যেন ভবিষ্যতে এমন কিছু না ঘটে। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, ‘শেষ মুহূর্তে কেউ সরে দাঁড়ালে, সেটা অব্যশই একটা সমস্যা। যদি আগেভাগে সরে দাঁড়াত, সেটা ভিন্ন ব্যাপার হতো। কিন্তু শেষ মুহূর্তে, টুর্নামেন্ট শুরুর আগ দিয়ে এমন কিছু করলে আমার মনে হয়, অবশ্যই আইসিসিকে কোনো একটা পদক্ষেপ নিতে হবে। আমি জানি না তারা কী ব্যবস্থা নেবে, কিন্তু আমি মনে করি আরও অনেক বোর্ড যেহেতু আছে, একার সিদ্ধান্তে কিছু হবে না। তবে এমন কিছু করতে হবে, যেন ভবিষ্যতে অন্য কোনো দল এই ধরনের কাজ না করে।’

পাকিস্তানের অবস্থানের বিরুদ্ধে আইসিসি ‘আইনি ব্যবস্থা’ নেবে মনে করছেন গাভাস্কার। কিন্তু কী পরিণতি হবে, তা বলেননি। তার কথা, ‘ভারতের বিপক্ষে না খেলতে চাওয়ায় হয়তো আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। কিন্তু তার ফল কী হবে আমি বলতে পারছি না। এটা নিশ্চিত যে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে আইসিসি খুবই অসন্তুষ্ট।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্মসমর্পণ করলেন জাহের আলভী

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে মুখ খুললেন গাভাস্কার, দিলেন কড়া বার্তা

আপডেট সময় ০২:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬