ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ১২ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের

আকাশ জাতীয় ডেস্ক : 

ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, একটি বিশেষ গোষ্ঠীর সিলিন্ডার ব্যবসাকে সুবিধা দিতে বিগত সময়ে সাধারণ মানুষের ঘরের গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে এই সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে গ্যাসের নিশ্চয়তা দেওয়া হবে।

রোববার মিরপুর ১১ নম্বর সবুজ বাংলা আবাসিক এলাকা ও তৎসংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক গ্যাস সমস্যাকে এই এলাকার প্রধান সংকট হিসেবে চিহ্নিত করেন।

তিনি বলেন, সারা দেশেই এখন গ্যাসের সমস্যা প্রকট। একটি সিন্ডিকেট গ্রুপ তাদের সিলিন্ডার ব্যবসাকে লাভবান করতে কৃত্রিমভাবে এই সংকট তৈরি করে সাধারণ মানুষের সংযোগ বন্ধ রেখেছে। আমাদের পরিকল্পনা আছে, সরকার গঠন করতে পারলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করব।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমিনুল হক বলেন, আমি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছি। মিরপুর-পল্লবী এলাকাকে চাঁদাবাজ, মাদক এবং কিশোর গ্যাং মুক্ত করতে আমরা ইতোমধ্যে অনেকখানি সফল হয়েছি। নির্বাচিত হলে এই অশুভ শক্তিগুলোর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হবে।

নির্বাচনি পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনি মাঠে উস্কানি দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। আমি আমার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি যেন তারা কোনো উস্কানিতে পা না দেন। আমরা শতভাগ ধৈর্যশীল। তবে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, তবে তা দৃঢ় হাতে দমন করা হবে।

তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আপনারা ১২ই ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আমরা ব্যালটের মাধ্যমে জনগণের রায়ের অপেক্ষায় আছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল

নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের

আপডেট সময় ১১:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬