ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেজান জুস কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত সেজান জুস কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে দুটি বেসরকারি ক্লিনিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে বিএসটিআই ও র‌্যাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৪টার দিকে উপজেলার চব্বিশনগরের সেজান জুসের কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে কুলসন সেমাই তৈরি ও প্যাকেটজাতের প্রমাণ মেলে। এ নিয়ে আদালত প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করেন। বিকেল ৫টার দিকে উপজেলা সদরের গোদাগাড়ী জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি অনুমোদন না নিয়ে ল্যাব চালু, স্টোররুমে অপরিচ্ছন্নতা ও সার্জারি কাজে মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি এবং চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করছিল।

ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার সততা ইসলামিয়া হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ পায়। ভ্রাম্যমাণ আদালত গোদাগাড়ী জেনারেল হাসপাতালকে আড়াই লাখ এবং সততা ইসলামিয়া হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেন। অভিযানে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম, বিএসটিআইয়ের প্রতিনিধি জুনায়েদ রহমান এবং সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. ফরিদ উদ্দীন উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেজান জুস কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৬:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭