ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অরিজিৎ সিংয়ের গান ছাড়ার কারণ জানা গেল

আকাশ বিনোদন ডেস্ক : 

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের আকস্মিক অবসরের ঘোষণায় হতবাক হন তার ভক্ত-শ্রোতারা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এ গায়ক গত এক দশকে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’ ও ‘কেশরিয়া’র মতো অসংখ্য কালজয়ী জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

প্লেব্যাক ছাড়লেও তিনি স্বতন্ত্র কোনো সংগীত প্রজেক্ট বা কনসার্টে যুক্ত থাকবেন কিনা, তা নিয়ে ভক্তদের মধ্যে এখনো কৌতূহল রয়ে গেছে।

কয়েক দিন আগে সিনেমার গান থেকে সরে আসার ঘোষণা দেন এ সংগীতশিল্পী। এখন শোনা যাচ্ছে তিনি নাকি রাজনীতিতে যোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন! সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এমন কথাই উঠে এসেছে।

অরিজিৎ ঘনিষ্ঠ ও পশ্চিমবঙ্গের কিছু সূত্র জানিয়েছে, অরিজিৎ সিং শুধু রাজনীতিতে যোগই দেবেন না; নিজের একটি রাজনৈতিক দলও গঠন করতে পারেন। আরও দাবি করা হয়েছে, সিনেমার গান থেকে সরে আসাটা তার জন্য এই পথ সহজ করে দেবে।

এদিকে অরিজিৎ প্রথমে তৃণমূল পর্যায়ে কাজ শুরু করবেন এবং পরবর্তী সময়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না বলে এমনটিও জানা গেছে। যদিও অরিজিৎ সিংয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসেনি।

উল্লেখ্য, সংগীতশিল্পী অরিজিৎ সিং মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পোস্টে গায়ক লেখেন— শ্রোতা হিসেবে এত বছর আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। জানাতে চাই— প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর কোনো নতুন কাজ করছি না। এখানেই ইতি টানছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

অরিজিৎ সিংয়ের গান ছাড়ার কারণ জানা গেল

আপডেট সময় ০৭:৫০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬