ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই : ইসি মাছউদ বাবাকে হারিয়েও পরীক্ষা, ইকনের লেখাপড়ার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর জামায়াতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে: আব্দুল কাদের জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন

কনা আমার শত্রু জানতামই না, ভক্তকে ন্যান্সি

আকাশ বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন। নানা ইস্যুতে তাকে সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা যায়। বুধবার (২৮ জানুয়ারি) পুরোনো একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে ভক্তদের স্মৃতির রোমন্থনে ভাসালেন তিনি।

প্রায় ১৬ বছর আগের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে এ গায়িকা লেখেন, ‘২০১১ সালের একটি ছবি ফেসবুকের কল্যাণে পেলাম!’ ছবিতে দেখা যায়, ন্যান্সির ডান পাশে হাসিমুখে দাঁড়িয়ে আছেন আরেক জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা এবং বাম পাশে হাবিব ওয়াহিদ।

সেই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করছেন। সংগীত জগতের এ তারকাদের নিয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করছেন ভক্তরা। অনেকেই হাবিব-ন্যান্সিকে আবারও জুটি বেঁধে গান করার আবদার রাখছেন। ন্যান্সির জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করছেন।

এর মধ্যেই কেউ কেউ কনা ও ন্যান্সির একসঙ্গে ছবি দেখে তাদের মধ্যকার স্নায়ু যুদ্ধের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন। এই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, আপনার চিরশত্রু কনা (দিলশাদ নাহার কনা) আপনার পাশে? ভক্তের মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, আমি জানি না অথচ আপনি জেনে বসে আছেন।

তার উত্তরে ভক্ত লিখেছেন, আপনি এবং কনা দুজনই আমার প্রিয় শিল্পী আর আপনাদের হাড়ির খোঁজ আমি জানব না তাই কি হয়। এরপরের জবাবে ন্যান্সি বলেন, তিনি (দিলশাদ নাহার কনা) আমাকে শত্রু মনে করেন জানা ছিল না।

ওই মন্তব্যের সবশেষে ন্যান্সি লেখেন- ইন্ডাস্ট্রিতে এবং বয়সে, উভয় ক্ষেত্রেই বেশ সিনিয়র আমার একজন নারী সহকর্মীকে নিয়ে আপনার এহেন মন্তব্য দুঃখজনক। তবে ভক্তদের অধিকাংশই মন্তব্যের ঘরে প্রিয় শিল্পীদের ভালোবাসার চাঁদরে সিক্ত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ, লর্ডসে হবে টেস্ট

কনা আমার শত্রু জানতামই না, ভক্তকে ন্যান্সি

আপডেট সময় ১০:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬