ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের এমপিরা নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সংসদ সভাপতিকে সম্মান জানাবেন: স্পিকার এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পদ না পেয়ে ফেসবুক লাইভে কাঁদলেন যুবদল নেতা ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন

‘পাকিস্তান ছাড়া কেউ বাংলাদেশকে সমর্থন করেনি’

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দল না পাঠানোর কোনো যুক্তি নেই, বলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ।

মাহমুদ বললেন, পিসিবির অবস্থান প্রশংসনীয়। কিন্তু পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করে কিছু করা যাবে না।

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, পাকিস্তান ছাড়া আর কোনো ক্রিকেট বোর্ড বাংলাদেশের ভারত থেকে ম্যাচ সরার দাবিতে সমর্থন জানায়নি। বাংলাদেশ বোর্ডের অবস্থান আমি বুঝতে পারছি, কিন্তু এটাও একটা ব্যাপার যে আইসিসি সভায় কেউ তাদের সমর্থন দেয়নি।’

ভারতে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বাংলাদেশ চেয়েছিল ভারতের পরিবর্তে শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলতে। কিন্তু আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি। তারা বিষয়টি সুরহা করার জন্য আইসিসির বোর্ড সভায় ভোটাভুটি করে। তাতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের দাবির পক্ষে ভোট দেয়। অন্য ক্রিকেট বোর্ডের কর্তারা আইসিসির পক্ষ নেয়।

যে কারণে আইসিসি জানিয়ে স্পষ্ট জানিয়ে দেয় বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে। অন্যথায় বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে, টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী

‘পাকিস্তান ছাড়া কেউ বাংলাদেশকে সমর্থন করেনি’

আপডেট সময় ০৯:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬