ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে মুস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে। এক ধাপ উন্নতি করে এবার তিনি উঠে এসেছেন সপ্তম স্থানে।

এর আগে টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানে ছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার। নতুন হালনাগাদে তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৬৬৫। গেল বছরে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই বিশ্বসেরা বোলারদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করলেন মুস্তাফিজ।

সেরা দশের তালিকায় আরও কয়েকটি পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় উন্নতি করেছেন আফগানিস্তানের ডানহাতি স্পিনার মুজিব উর রহমান। পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে, তার রেটিং পয়েন্ট ৬৫৬। এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। তার রেটিং পয়েন্ট ৬৯১। আর এক ধাপ উন্নতি করে নয় থেকে আট নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার নাথান এলিস।

তবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারে কোনো পরিবর্তন হয়নি। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের রশিদ খান (৭৩৭)। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে এবং চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও আমেরিকা

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে মুস্তাফিজ

আপডেট সময় ০৩:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬