ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির ‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

পৃথিবী বদলে যাবে: জার্মানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বার্লিনে একটি নির্বাচনি জনসভায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেন, “এটি আমাদের জন্য একটি ভয়াবহ বিপদ কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে পৃথিবী বদলে যাবে।”

তিনি বলেছেন, “ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে ট্রাম্পের সম্ভাব্য সিদ্ধান্তের ব্যাপারে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ট্রাম্পের এ সিদ্ধান্তের কারণে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে বসে তাহলে কিন্তু তা কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না।”

মার্কিন প্রশাসন আইনের শাসনকে ‘শক্তিশালীর শাসনে’ রূপ দেয়ার যে চেষ্টা করছে তার তীব্র নিন্দা জানিয়ে সিগমার গ্যাব্রিয়েল বলেন, সমঝোতার প্রতি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন থাকলেও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

২০১৫ সালের জুলাই মাসে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনের পাশাপাশি জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ঐতিহাসিক পরমাণু সমঝোতা সই করে ইরান। জার্মানি ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্তে অটল থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

পৃথিবী বদলে যাবে: জার্মানি

আপডেট সময় ০১:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭