ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সুপার সিক্সে প্রথম ম্যাচে হেরেই বিদায় বাংলাদেশের

আকাশ স্পোর্টস ডেস্ক :

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সুপার সিক্সের প্রথম ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আজ ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে পরাজিত হয়ে সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয় আজিজুল হাকিমদের।

বাঁচা-মরার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল মাত্র ৩৮.১ ওভারে অলআউট হয়ে যায় ১৩৬ রানে। জবাবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ১৫৫ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। এ হারের ফলে ২০২০ সালে শিরোপা জয়ের পর টানা তিনটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিল বাংলাদেশ।

তবে বাংলাদেশের যুবারা এখনই দেশে ফিরছে না। সুপার সিক্সে তাদের আরও একটি ম্যাচ বাকি রয়েছে। আগামী ৩১ জুন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।

গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে ভারতের পেছনে থেকে দ্বিতীয় হয়ে সুপার সিক্সে ওঠে বাংলাদেশ। তবে বাংলাদেশের একমাত্র জয় ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে, তারা সুপার সিক্সে উঠতে না পারায় সেই পয়েন্ট বহাল থাকেনি। ভারতের কাছে হার এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সুপার সিক্স শুরু করে বাংলাদেশ মাত্র ১ পয়েন্ট নিয়ে।

অন্যদিকে একই গ্রুপে থাকা ভারত ও ইংল্যান্ড সুপার সিক্স শুরু করে ৪ পয়েন্ট নিয়ে। ফলে সেমিফাইনালে উঠতে হলে প্রথম ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে।

কিন্তু সেই চাপ সামলাতে পারেনি যুবারা। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জাওয়াদ আবরার আউট হলে অধিনায়ক আজিজুল হাকিমের সঙ্গে ওপেনার রিফাত বেগ ৪৬ রানের জুটি গড়েন। তবে ইংলিশ অফ স্পিনার ফারহান আহমেদের বলে উইকেটকিপারের ক্যাচ হয়ে ফেরেন ৩৬ বলে ৩১ রান করা রিফাত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম ও উইকেটকিপার মোহাম্মদ আবদুল্লাহ (২৫) ছাড়া আর কেউ ২০ রানের ঘরও ছুঁতে পারেননি।

রান তাড়ায় বাংলাদেশকে শুরুতে কিছুটা স্বস্তি এনে দেন পেসার আল ফাহাদ। তৃতীয় ওভারে তিনি জোসেফ মুরসকে ফিরিয়ে দেন। পরে বেন ডকিন্সকে (২৭) আউট করে ইংল্যান্ডকে ৯ ওভারে ৩৯/২ করে ফেলেন ফাহাদ। তবে এরপর অধিনায়ক টমাস রুর সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে ম্যাচ বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যান বেন মায়েস। মায়েস ৩৪ রান করে আউট হলেও টমাস রু অপরাজিত ৫৯ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচসেরার পুরস্কারও ওঠে ইংলিশ অধিনায়কের হাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সুপার সিক্সে প্রথম ম্যাচে হেরেই বিদায় বাংলাদেশের

আপডেট সময় ০৭:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬