ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

পালিয়ে বিয়ে, বিকেলে সমাধান রাতে নিখোঁজ; পাঁচদিন পর লাশ মিলল রাজুর

আকাশ জাতীয় ডেস্ক :  

চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে নিখোঁজের পাঁচদিন পর রাজু মিয়া (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের খনখাইয়া খালে ওই তরুণের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করেন। নিহত রাজু ওই এলাকার আব্দুল হাদী মুন্সির বাড়ির কবির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, রাজু প্রেমের সম্পর্কে তুসি নামের এক প্রতিবেশী তরুণীকে পালিয়ে বিয়ে করেন, পরে গত ২১ জানুয়ারি বিকেলে উভয় পরিবারের মতের ভিত্তিতে সামাজিক বৈঠকের মাধ্যমে তা সমাধান হয়। বিকেলে সমাধান হলেও রাতে নিখোঁজ হন রাজু মিয়া। পরে ২২ জানুয়ারি রাজু মিয়ার বাবা বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় তিনি ওই তরুণীর (তুসি) বোনজামাই ফিরোজ আহমেদকে প্রধান আসামিকরে সুনির্দিষ্ট ছয়জন ও অজ্ঞাত ৫-৬জনকে বিবাদী করেন।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সেদিনের বৈঠকে মানামানি হলেও মেয়ের বোনজামাই ফিরোজ আহমেদ তা মানতে পারেনি। পরে ২১ জানুয়ারি রাতে অভিযুক্ত ফিরোজ নিহত রাজুকে ঘর থেকে ডেকে এনে অভিযোগে উল্লিখিত অপারাপর বিবাদীদের সহযোগিতায় রাজুকে অপহরণ করেন। এর পাঁচদিন পর রাজুর লাশ পাওয়া যায় খালে।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পালিয়ে বিয়ে, বিকেলে সমাধান রাতে নিখোঁজ; পাঁচদিন পর লাশ মিলল রাজুর

আপডেট সময় ০৪:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬